সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৩৫ কেজি ওজনের একটি অলিভ রেডলি প্রজাতির কচ্ছপ। শনিবার দুপুরে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় বিরল প্রজাতির এ কচ্ছপটি দেখতে ভীড় জমায় পর্যটকরা। তবে কচ্ছপটি আহত ও দুর্বল অবস্থায় ছিলো। প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছটিকে অবমুক্ত করার চেষ্টা হলেও তা আবারও ফিরে আসে। পরে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চর বিজয় এলাকায় নিয়ে কচ্ছপটি অবমুক্ত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কচ্ছপটির চিকিৎসা ও পর্যবেক্ষন শেষে চর বিজয় এলাকায় অবমুক্ত করা হয়েছে

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button