কুয়াকাটা পৌর যুবদলের কমিটি গঠন, সভাপতি ফারুক,সম্পাদক মিরন

জাতীয়তাবাদী যুবদল কুয়াকাটা পৌর শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সৈয়দ মো: ফারুককে সভাপতি ও মো. জহিরুল ইসলাম মিরনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন। বুধবার (২৯ এপ্রিল ) সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন। তিনি বলেন,এর আগে ২৮ সেপ্টেম্বর ২০২৩ সালে কাউন্সিলের মাধ্যমে কুয়াকাটা পৌর যুবদলের সুপার ফাইভ কমিটি করে দেওয়া হয়।আজকে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করার এবং এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পৌর যুবদলের অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে নুরআলম শেখ, সহ-সভাপতি পদে হাবিবুর রহমান ইকবাল, ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে গাজী মো: হানিফ , যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাসেল খান ও রাসেল হাওলাদার, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবায়ের আহম্মেদ রিয়াজ খানের নাম উল্লেখ করা হয়। এছাড়াও সহসভাপতি ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, সহসাধারণ সম্পাদক ৩ জন, সহসাংগঠনিক সম্পাদক ৩ জন এবং সদস্য করা হয়েছে ৯ জনকে। কুয়াকাটা পৌর যুবদলের এই কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button