পটুয়াখালীর ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন ৮ চেয়ারম্যান।

২৮ এপ্রিল (মঙ্গলবার) পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রাপ্ত রিট পিটিশনের মতামতের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে স্ব-স্ব পদে আবারও দায়িত্ব পালনের সুযোগ পাওয়া চেয়ারম্যানরা হলেন: পটুয়াখালী সদর উপজেলার ০৬ নং জৈনকারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোহসিন,১১ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির
দশমিনা উপজেলার ০২ নং আলীপুর ইউনিয়ন পরিষদের আতিকুর রহমান,০৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ এর জনাব মোঃ মশিউর রহমান। ০৭ নং চরবোরহান ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ নজির সরকার ও ০৩ নং গলাচিপা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু
গলাচিপা উপজেলার ০৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম এবং ০১ নং আমখোলা ইউনিয়ন পরিষদের মোঃ কামরুজ্জামান মনির



আপনার মন্তব্য লিখুন