অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ধর্মীয় উৎসবের প্রস্তুতি চলছে।

পবিত্র অক্ষয় তৃতীয়া ২০২৬উপলক্ষে কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে সম্পন্ন হয়েছে ব্যাপক প্রস্তুতি। ভক্ত-অনুরাগী ও তীর্থযাত্রীদের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকা ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে। মন্দির ও সেবাশ্রম সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হবে ধর্মীয় কার্যক্রম। পূজা-অর্চনা, নামকীর্তন, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনা, পবিত্র গঙ্গাস্নানসহ প্রসাদ বিতারনের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে। মন্দির কর্তৃপক্ষ সকল ভক্ত ও দর্শনার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।



আপনার মন্তব্য লিখুন