রাঙ্গাবালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করে প্রশাসনের সহয়তা চান বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম এর এলাকাবাসি। ‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’- এই স্লোগানে প্ল্যকার্ড হাতে নিয়ে সকাল ১১ টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম বাজারে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে প্রশাসনের সহয়তা চান এলাকাবাসী।
এলাকাবাসী জানান, আমাদের এলাকায় চিহ্নিত মাদক কারবারি আছে, তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক সেবন ও মাদকের কারবার করে আসছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মাদক সেবনকারীদের গ্রেপ্তার করে যেন এর সুষ্ঠু বিচার হয়। আমরা বড়বাইশদিয়া ইউনিয়ন সাধারণ মানুষ মাদকমুক্ত এলাকা চাই।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button