সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ দিনের ঈদের ছুটি শুরু

নানা আলোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৫ দিনের ছুটি শুরু হয়েছে। এর ফলে দেশের প্রায় সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ছুটি কার্যকর হয়েছে।

- বিজ্ঞাপন -

আজ (২৩ মে) শনিবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এবং আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে বলে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তানভীর মিয়া। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের উদ্দেশ্যে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। বিভিন্ন শিক্ষক সংগঠন শনিবার বিদ্যালয় বন্ধ রাখার দাবিতে লিখিত আবেদন জমা দেয়।

শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। ফলে ঈদের আগে শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি কার্যকর করা হয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button