পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন জানালার ফাঁক দিয়ে

বিভিন্ন জটিলতা কাটিয়ে অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) উদ্যোগে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। শনিবার রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরিদর্শনের সময় তাকে বিভিন্ন হলরুমের জানালা দিয়ে পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে দেখা যায়।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ক’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে। ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে।
এছাড়া, পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় মেনে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ৯টি কেন্দ্রে চারটি গ্রুপে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।




আপনার মন্তব্য লিখুন