ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত নুর আলম মাসুদ (৪৫) সোনাগাজী উপজেলার সততা অয়েল মিলসের মালিক এবং স্থানীয়ভাবে পরিচিত ব্যবসায়ী ছিলেন।

- বিজ্ঞাপন -

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নিজের কর্মস্থলে পরীক্ষামূলকভাবে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন নুর আলম মাসুদ। এ সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তিনি ও তার এক সহকর্মী গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে নুর আলম মাসুদকে ঢাকায় স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ইউটিউব দেখে বিভিন্ন নতুন প্রক্রিয়া নিয়ে কাজ করার চেষ্টা করতেন। তবে সেই পরীক্ষামূলক কাজই শেষ পর্যন্ত মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

- বিজ্ঞাপন -

নিহতের পরিবারের দাবি, কাজের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button