হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীদের আস্থার কেন্দ্র – আস-সুন্নাহ কেয়ার

অপারেশন ছাড়াই দীর্ঘমেয়াদি ও জটিল রোগের চিকিৎসায় আস্থার নাম ডা. জোবায়ের হোসেন
বর্তমান সময়ে বিকল্প চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি ও জটিল স্বাস্থ্যসমস্যায় অনেক রোগী হোমিওপ্যাথি চিকিৎসার দিকে ঝুঁকছেন। এমন বাস্তবতায় রোগীদের আস্থা অর্জন করেছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডা. জোবায়ের হোসেন।
দীর্ঘদিন ধরে তিনি নারী, শিশু ও বিভিন্ন বয়সী রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সরাসরি চেম্বারে রোগী দেখার পাশাপাশি অনলাইন ভিডিও ও অডিও কলের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করছেন।
জানা গেছে, শিশুদের শ্বাসনালীর এডিনয়েড, টনসিল, নাকে পলিপ, বিভিন্ন ধরনের টিউমার, জরায়ুজনিত সমস্যা, কিডনি ও পিত্তথলির পাথরসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা নিয়ে অনেক রোগী তার পরামর্শ গ্রহণ করছেন। চিকিৎসা নিয়ে উপকার পেয়েছেন বলে বিভিন্ন রোগী ও তাদের স্বজনরা মতামত প্রকাশ করেছেন। তবে রোগভেদে চিকিৎসার ফলাফল ভিন্ন হতে পারে বলে তিনি জানান।
চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের কারণেও স্থানীয়ভাবে প্রশংসিত ডা. জোবায়ের হোসেন। বিভিন্ন সময় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সহায়তা প্রদান করে আসছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন এই চিকিৎসক। আস-সুন্নাহ কেয়ার অফিসিয়াল ফেসবুক পেইজ
এবং “Dr Zobayer Hossen” নামে তার ফেসবুক প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত স্বাস্থ্যসচেতনতামূলক তথ্য, চিকিৎসা পরামর্শ ও জনসেবামূলক কনটেন্ট প্রকাশ করা হয়। স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন ভিডিও, রোগ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে প্ল্যাটফর্মগুলো।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডা. জোবায়ের হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে ডিএইচএমএস এবং ভারত থেকে বিসিএইচএমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে গবেষণামূলক উচ্চশিক্ষায় যুক্ত রয়েছেন।
বর্তমানে পটুয়াখালী শহরের কাজীপাড়াস্থ মৃধা প্লাজায় অবস্থিত নিজস্ব চেম্বার এবং রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় রোগী দেখছেন তিনি।
যোগাযোগ
পটুয়াখালী চেম্বার
মৃধা প্লাজা, ৩য় তলা, লিফট নং-১
কাজীপাড়া, পটুয়াখালী
মোবাইল: 01344-934467, 01334944175
ঢাকা চেম্বার
সনটেক আবাসিক এলাকা, দক্ষিণ কাজলা
যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
মোবাইল: 01334944174




আপনার মন্তব্য লিখুন