অপারেশন ছাড়াই বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা দিয়ে ব্যাপক আস্থা অর্জন করেছেন হোমিওপ্যাথি চিকিৎসক ডা. জোবায়ের হোসেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সরাসরি চেম্বারে রোগী দেখার পাশাপাশি অনলাইন ভিডিও ও অডিও কলের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তিনি।
জানা গেছে, নারী, শিশু ও বিভিন্ন বয়সী নানা শ্রেণি-পেশার মানুষ তার চিকিৎসাসেবা গ্রহণ করছেন। বিশেষ করে শিশুদের শ্বাসনালীর এডিনয়েড, টনসিল, নাকে পলিপাস, বিভিন্ন ধরনের টিউমার, জরায়ু টিউমার, ব্রেস্ট টিউমার, কিডনির পাথর এবং পিত্তথলির পাথরের মতো জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া অনেক রোগী তার সেবার প্রশংসা করেছেন।
চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের কারণেও এলাকায় প্রশংসিত ডা. জোবায়ের হোসেন। বিভিন্ন সময় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সহায়তা প্রদান করে আসছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন এই চিকিৎসক। “আস-সুন্নাহ কেয়ার” ও “ডা. জোবায়ের হোসেন” (Dr Zobayer Hossen ) নামে তার দুটি ফেসবুক পেইজের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক পরামর্শ ও চিকিৎসা বিষয়ক তথ্য প্রদান করা হয়।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ডা. জোবায়ের হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড থেকে ডিএইচএমএস এবং ভারত থেকে বিসিএইচএমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
বর্তমানে তিনি পটুয়াখালী শহরের কাজীপাড়া মৃধা প্লাজায় অবস্থিত নিজস্ব চেম্বার এবং রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর সনটেক আবাসিক এলাকায় রোগী দেখছেন।