পটুয়াখালীতে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার (৭ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১নং ওয়ার্ডের কসাইপট্টি এলাকার শহীদ কটেজের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মো. ফারুক গাজী (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফারুক গাজী টাউন জৈনকাঠী এলাকার মৃত জয়নাল গাজীর ছেলে। উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই কমল বড়াল। তার সঙ্গে ছিলেন এএসআই রুবেল হাওলাদার, এএসআই মো. সুমন, এএসআই বায়েজীদ ও সঙ্গীয় ফোর্স।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা




আপনার মন্তব্য লিখুন