দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ১৮ জেলায় সতর্কতা

শের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

- বিজ্ঞাপন -

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ ও গুমোট অবস্থা বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button