মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুকুরে মুক্তা চাষের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির
ব্র্যাক মাইক্রোফোন্যান্স দাবি সাউথ ডিভিশনের বরগুনা অঞ্চলের কলাপাড়া এলাকার আওতাধীন মহিপুর শাখার কুয়াকাটায় মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রান্তিক পর্যায়ের ২৫ জন সদস্যদেরকে আয়ের বহুমুখীকরণ বৃদ্ধির লক্ষ্যে পুকুরে মুক্তা চাষে দক্ষতাবৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন উদ্বোধন করেন   সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বিএম আফজাল হোসেন। বিশেষ অতিথি  আঞ্চলিক ব্যবস্থাপক দাবি মাহমুদুল হাসান,আঞ্চলিক ব্যবস্থাপক ওয়াশ কর্মসূচি শফিকুল ইসলাম এরিয়া ম্যানেজার মীর সোহেল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মর্তুজা বিল্লাহ এবং এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম (কৃষি ও বিমা)।প্রশিক্ষণে বক্তারা বলেন, পুকুরে মুক্তা চাষ বর্তমানে একটি সম্ভাবনাময় ও লাভজনক উদ্যোগ। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মুক্তা চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে মুক্তা চাষি সুজন মিয়া প্রশিক্ষণ প্রদান করেন।প্রশিক্ষণে মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক বেকার যুবক অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
####

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button