ধর্ষণ প্রতিরোধ মঞ্চ – পটুয়াখালী জেলা কমিটি গঠন

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ধর্ষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে “ধর্ষণ প্রতিরোধ মঞ্চ – পটুয়াখালী জেলা”র আগামী ৬ মাসের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

- বিজ্ঞাপন -

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফাজ্জেল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ এমাদুল ইসলাম।
এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তানজিলা আক্তার সিমু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, মুখপাত্র কামরুল ইসলাম, সহ-মুখপাত্র তৃণা রহমান, মুখ্য সংগঠক সোহেল মাহমুদ নিরব, সংগঠক মোসাঃ নাদিয়া আক্তার, দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ হাওলাদার। এছাড়াও যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব ও সদস্যসহ মোট ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণসহ সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করা হবে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সমাজে অপরাধ প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনগুলোতে ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলেও তারা জানান।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button