দুমকিতে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম; গ্রেফতার-২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে প্রধান ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আবুল হোসেন ও হানিফ হোসেনদের সাথে একই এলাকার সিদ্দিক মৃধাদের দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে সিদ্দিক মৃধা ও তাঁর ছেলেরা আবুল হোসেন ও হানিফ হোসেনদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়। এতে সাফিয়া বেগম (৪৫), সোহরাব হাওলাদার (৫৮), আবুল হোসেন (৬৫), মূছা (২৬) ও নজরুল (২৮) গুরুতর জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে এঘটনায় বুধবার রাতে মামলা দায়ের হওয়ার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে প্রধান ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো. সেলিম উদ্দিন যুগান্তরকে বলেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button