কিস্তি প্রদান করতে না পারায় এনজিও কর্মীদের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামের চার মাসের এক অন্ত:সত্ত্বা গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধু শরীরের যন্ত্রনা নিয়ে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। শনিবার দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের ওই গৃহবধুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধু জানায়, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে পারি জমান তার স্বামী নজির মোল্লা। বিদেশে গিয়ে যুদ্ধ পরিস্থিতিসহ নানা সংকটে তার স্বামী টাকা পাঠাতে না পারায় সে কিস্তি পরিশোধ করতে পারেনি। শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ওই গৃহবধূর বাড়িতে যান ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনির সহ আরো দুই নারী কর্মী। ঘরে অর্থ না থাকায় খাইরুন টাকা প্রদান করতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে কিল ঘুষি এবং তলপেটে লাথি মারেন। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে মারধরের পুরো বিষয়টি অস্বীকার করেছে কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button