পটুয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শহীদুল ইসলাম আল কায়ছারী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক এম. এ. সালাম খান, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ওয়াজিউল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি আবদুল্লাহ আন নাহিয়ান।
শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, আত্মগঠন ও মানোন্নয়নের কোনো বিকল্প নেই। শপথের কর্মী হিসেবে প্রত্যেককে আদর্শিক ও নৈতিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণে আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই।
তিনি আরও বলেন, আদর্শিক কর্মী তৈরির মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
দিনব্যাপী শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম, আত্মউন্নয়ন, দায়িত্ববোধ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।