কেএম শাহাবুদ্দিন শিহাব
কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বৃদ্ধ ব্যবসায়ী শাহআলম হাওলাদারের(৬৫) তৈরীকৃত দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে ভূমিদস্যু নিজাম মৃধার বিরুদ্ধে।মঙ্গলবার (৯জুন) ভোর ৪ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নিজাম মৃধা লালুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা এবং একসময় আওয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রবাসী রাছেল বিশ্বাস এবং শাহআলম হাওলাদারের মধ্যে জামেলা চলতেছিল। তবে সপ্তাহখানেক আগে ভুক্তভোগী শাহআলম হাওলাদার সংসার চালানোর জন্য নিজ জমিতে কাঠ দিয়ে দোকান উঠান। যেটার কাজ চলমান।কাজ করতে গেলে রাছেল বিশ্বাসের প্রতিনিধি হিসেবে ভূমিদস্যু আওয়ামীলীগ নেতা নিজাম মৃধা তাদেরকে হুমকি দামকি দিয়ে সবার অগোচরে ভোর রাতের দিকে দোকানের খুটি করাত দিয়ে কেটে ঘর ফেলে দেন।

ভুক্তভোগী বৃদ্ধ ব্যবসায়ী শাহআলম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি দোকান তৈরীর জায়গাটা ভোগ করে আসছেন।হঠাৎ জমির দাম বেড়ে যাওয়ায় ভূমিদস্যুদের নজর পড়ে তার জমিতে। হঠাৎ করে নিজাম মৃধার নেতৃত্বে কয়েকজন লোক ভোর রাতে এসে তার দোকান তৈড়ীর অবকাঠামো ভেঙ্গে দেন। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামীলিগ নেতার বক্তব্য জানতে চাইলে মুঠোফোনে জানান, রাছেল বিশ্বাস প্রবাসে থাকে বলে আমি তার প্রতিনিধি হিসেবে বিভিন্ন কাজ করে দি। আমি আওয়ামীলিগের সময় নৌকায় ভোট দিয়েছি,এবার আবার ধানের শীষে ভোট দিয়েছি।যে যখন ডাকে তার জন্য কাজ করি আমি সাদারন মানুষ হিসেবে।তবে দোকান ভাঙ্গার সাথে আমি জড়িত নই।

এ বিষয়ে কলাপাড়া থানার (ওসি) নজরুল ইসলাম জানান, আমরা একটা অভিযোগ পেয়েছি।উভয়কেই আজকে থানায় ডাকা হয়েছে সমাধানের জন্য ।তবে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।