পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভার শান্তিনগর লেন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ মনিরুজ্জামান মেহেদী (২৪) এবং মোঃ জাহিদুল ইসলাম (২৯)।
ডিবি পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে আটক দুইজনের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।