পটুয়াখালীর গলাচিপায় রাই কর্মকার নামে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। সে স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির মেয়ে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।