সাবেক ছাত্রদল নেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস চাঁদবদজ, ছাত্রদলই পারবে দেশকে চাদাবাজ ও রাজাকার মুক্ত করতে। তিনি আজ ৯ মে শনিবার ঢাকার বিজয় নগরের কমলকন্ঠ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, দক্ষিন, পূর্ব ও পশ্চিম এর নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় এ কথা বলেন। ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মোঃ জলিলুর রহমান, মোঃ আক্তার ফারুক ও মোঃ আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক হাইয়ুল ফকির ফাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনিসুর রহমান আনিস বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচী বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সভায় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মুকিত খান জুয়েল, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোঃ রিপন হোসেন, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা মোঃ সালাম মাঝি, যুবদল নেতা মৃধা মোঃ তারেক প্রমুখ।