পটুয়াখালী সদর উপজেলায় প্রান্তিক কৃষকদের ভাগ্য বদলে দিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে উচ্চ ফলনশীল ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ ও সবজিবীজ(বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙা, পেঁপে, ধুন্দল, চাল কুমড়া, বরবটি, পুঁইশাক, ডাঁটাশাক, মরিচ, মিষ্টি কুমড়া)বিতরণ করা হয়েছে। গত বৃহ:বার দুপুর ৩:০০টায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মাঝে এই বীজ তুলে দেওয়া হয়। মাসুদ উল আলম অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ এখলাছুর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার, পটুয়াখালী সদর।
এছাড়াও ব্র্যাকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিন্ট্রিক্ট কো-অডিনেটর-মোঃনেফাজ উদ্দীন, আঞ্চলিক ব্যবস্থাপক(দাবি)-দীপংঙ্কর চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক(প্রগতি)-মনোজিৎ বিশ্বাস, ডেপুটি ম্যানেজার(মানব সম্পদ বিভাগ)-মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক-অসীম কুমার, আঞ্চলিক ব্যবস্থাপক(জেন্ডার)-দেবাশীষ হালদার, এলাকা ব্যবস্থাপক(দাবি)-মোঃ সাইফুল ইসলাম, এক্সটেনশন অফিসার(কৃষি)-জাহেদুল হাসান,শাখা ব্যবস্থাপক(দাবি)-মো:জহুরুল ইষলাম,শাখা ব্যবস্থাপক(বর্গাচাষি উন্নয়ন কর্মসূচি)-শংকর কুমারসহ ব্র্যাক কর্মকর্তারা ও কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের কর্মকর্তারা জানান, ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ব্র্যাকের ২৯ টি অফিসের মাধ্যমে প্রতি কৃষককে ২ প্যাকেট(দুইকেজি) করে ১২৫০ জন কৃষককে ২৫০০ কেজি ‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের বীজ বিতরন করা হবে। এছাড়াও সবজিবীজ (বেগুন, ঢেঁড়স, শসা, লাউ, ঝিঙা, পেঁপে, ধুন্দল, চালকুমড়া, বরবটি, পুঁইশাক, ডাঁটাশাক, মরিচ, মিষ্টিকুমড়া) প্রতি কৃষককে ৬প্যাকেট(৩০গাম)করে ১৬২৮ জন কৃষককে প্রদান করা হবে।
‘মুক্তি-১’ হাইব্রিড আমন ধানের হলো এর জীবনকাল মাত্র ১০৫ থেকে ১১০ দিন এবং প্রতি একরে ৭৫-৮০ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানগাছের কাণ্ড শক্ত হওয়ায় এটি সহজে হেলে পড়ে না, যা প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ক্ষয়ক্ষতি কমাবে।
পটুয়াখালী জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্র্যাকের এই সহায়তা কৃষকদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করবে।