দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফের বিরুদ্ধে গত ১৮ই এপ্রিল পটুয়াখালীর স্থানীয় দৈনিকে দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে বিরোধীর জমি দখল ও আড়াই লাখ টাকা লেনদেনের অভিযোগ শিরোনামে ফেইসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করে।

পরবর্তীতে সুমন শরীফ তার নামে যে অপপ্রচার চালানো হয়েছে তার প্রতিবাদ জানান।

সুমন শরীফ জানান, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড তথা নলদোয়ানী গ্রামের বাসিন্দা মো: জাকির গাজী, পিতা মৃত আলাম গাজী এবং মো: মাহবুব হাওলাদার পিতা আবু বক্কর হাওলাদারদের সাথে অনেক বছর যাবত জমি নিয়ে বিরোধ চলছে।

গত ১৭ এপ্রিল সকালে বিরোধের জেরে জাকির গাজী এবং মাহবুব হাওলাদারের পরিবারের মধ্যে গোলমাল হয়।

তখন আমি ওই এলাকা দিয়েই যাচ্ছিলাম দেখি দুই পরিবারের মধ্যে তুমুল গোলমাল হচ্ছে।

আমি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে তাদের এই গোলমাল থামানোর জন্য দুই পক্ষের সাথে কথা বলি তখন পাশ থেকে কয়েক জন লোক আমার কথা বলার সময় মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে আমি তাদেরকে ভিডিও ধরন করতে নিষেধ করি।

সেই ভিডিও ফেইসবুক পেইজে মিথ্যা এবং মনগড়া শিরোনাম দিয়ে প্রচার করে।
এজন্য আমার সম্মানহানী হয়েছে এবং ফেইসবুক পেইজে মিথ্যা শিরোনাম দিয়ে যে ভিডিওটি প্রকাশ করা করেছে তার তীব্র প্রতিবাদ জানাই।