জাতীয় ছাত্রশক্তি, বাউফল উপজেলা শাখা কর্তৃক বাংলা নববর্ষ- ১৪৩৩ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ও অংশগ্রহণকারীদের নিয়ে, ২০২৫ সালের ২৬ শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত জাতীয় নাগরিক পার্টি -এনসিপির সহযোগী সংগঠন। জাতীয় ছাত্রশক্তি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারই ধারাবাহিকতায় বাউফল উপজেলা শাখার উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন।
এই প্রতিযোগিতায় শুধু বাউফল উপজেলার যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অথবা বাউফলে পৈতৃক নিবাস এমন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
কুইজের বিষয়াবলী-
বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান
কুইজের ধরণ:
অনলাইন এবং অফলাইন
কুইজের মাধ্যমে:
গুগল ফর্ম এবং সরাসরি প্রশ্নপত্র
বিজয়ীদের জন্য পুরস্কার:
১ম স্থান: নগদ ৫০০০ টাকা + সনদপত্র + ক্রেস্ট
২য় স্থান: নগদ ৩০০০ টাকা + সনদপত্র + ক্রেস্ট
৩য় স্থান: নগদ ২০০০ টাকা + সনদপত্র + ক্রেস্ট
এছাড়াও পরবর্তী ৫০ জনকে দেয়া হবে সৌজন্য পুরষ্কার।
যেকেউ অনলাইন Google Form অথবা সরাসরি প্রশ্নপত্রের মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গুগল ফর্মটি ডিস্ক্রিপশনে ও কমেন্ট বক্সে দেয়া হল।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
01321-918467, 01726093221 (WhatsApp)
বিশেষ দ্রষ্টব্য: ১৪ এপ্রিল রাত ১২টার মধ্যে গুগল ফর্মের মাধ্যমে যেকেউ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।আর সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে দৈবচয়ন বা লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।