তীব্র আলো ও শব্দ : অতিরিক্ত উজ্জ্বল আলো বা খুব জোরে শব্দ মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ।
খালি পেটে থাকা : দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যা থেকে তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে।
নিদ্রাহীনতা : প্রতিদিন পর্যাপ্ত ঘুম (৭-৮ ঘণ্টা) না হলে শরীর ক্লান্ত থাকে এবং মাথা ঝিমঝিম করে।
রোদ ও সাইনাস : যাদের সাইনাস বা মাইগ্রেনের সমস্যা আছে, রোদে বের হলে তাদের যন্ত্রণা অনেক বেড়ে যায়।
সর্দি ও কফ : সর্দি লাগার ধাত থাকলে কফ জমে মাথা ভার হয়ে থাকে এবং ব্যথা হয়।
মাথা ব্যথা কমাতে করণীয়
১। বিশ্রাম : মাথা ধরলে আলো এবং শব্দ থেকে দূরে কোনো শান্ত ও অন্ধকার ঘরে বিশ্রাম নিন।
২। খাওয়াদাওয়ায় নিয়ম : সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন যেন পেটে গ্যাস না হয়।
৪। ডাক্তারের পরামর্শ : ঘন ঘন ব্যথা হলে নিজে নিজে ব্যথানাশক ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র : এবিপি