পটুয়াখালীর কুয়াকাটা ভোটকেন্দ্রে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কুয়াকাটা ভোটকেন্দ্রে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক মোহাম্মদ বেলায়েত (৪৫) কুয়াকাটা পৌরসভার আব্দুল মজিতের ছেলে। তাকে ১ নং ওয়ার্ডের ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে।

কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।