ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি প্রথমে প্রকাশ্যে আসে ডাকসুর সমাজসেবা সম্পাদকের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, “জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে!”—এই পোস্টের পরপরই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের সময় জাবেরসহ ইনকিলাব মঞ্চের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।