পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নাজমুল মৃধার বিরুদ্ধে, চাঁদাবাজি, নারী কেলঙ্কারী টেন্ডারবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি তারই ছত্রছায়া তার বড় ভাই রাসেল মৃধাও এসব কাজে জড়িত। সম্প্রতি সুবিদখালী বাজারের ডাক ছাত্রদলের ব্যানারে কোনরকম নিয়ম কানুন ছাড়াই ডাক নিয়েছে নাজমুলে ও তার গ্যাং। এমনকি পূর্বে এই নাজমুলের বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগও। এছাড়া, তার বড় ভাই রাসেল বিভিন্ন সময় সাধরণ মানুষকে জোর করে ভিডিও ধারণ করে ভিডিওতে মিতথা তথ্য ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থদাবিসহ নানা অভিযোগ মির্জাগঞ্জের সাধারণ মানুষের। এছাড়া এই দুই ভাই মিলে এলাকার অনেককে হেনস্তারও অভিযোগ উঠেছে।সম্প্রতি মির্জগঞ্জ থানার বিভিন্ন শ্রেণীর মানুষের কথা বলে জানা যায় এসব তথ্য। এরবাইরেও নাজমুলের অপকর্মের একাধিক ভিডিও পাওয়া গেছে। এমনকি এই নাজমুল একজন সাবেক এই ছাত্রলীগের পদধারী নেতা। একজন ছাত্রলীগসহ নানা অভিযুক্ত নাজমুল কিভাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক হলো ব্যাখা দিতে পারেনি জেলা কমিটির নেতারা। এমনকি তার বিভিন্ন অপরাধের কথা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জানালেও অজানা কারণে এখনও কোন ব্যবস্থা নিচ্ছে না তারা। মির্জাগঞ্জবাসীর দাবি করছে, দ্রুতই এই বেপরোয়া দুই ভাই এর বিরুদ্ধে সাংগঠনিক ও আইন গত ব্যবস্থা নেয়া হোক।