🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
দৈনিক আমাদের পটুয়াখালী
৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে জীবিত উদ্ধার হলো শিশু সাজিদ

৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে জীবিত উদ্ধার হলো শিশু সাজিদ

নিউজ ডেস্ক

দীর্ঘ ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকার অভিযানে অবশেষে জীবিত উদ্ধার করা হলো রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে সার্ভিস কর্মীদের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে নেয়া হয় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।

স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

সত্য প্রকাশে আপোষহীন অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে আলোকিত পটুয়াখালী বিনির্মাণে আমরা আছি আপনাদের সাথে। প্রকাশক: মাহমুদ হোসাইন সম্পাদক: সিকদার জোবায়ের হোসেন প্রধান কার্যালয়: পিটিআই রোড, সবুজবাগ মোড়, পটুয়াখালী মোবাইল: 01765-905739, 01302-408071 ইমেইল: dailyamaderpatuakhali@gmail.com স্বত্বাধিকারী: পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন © 2025 Amader Patuakhali. All Rights Reserved.

🖨️ প্রিন্ট করুন