খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের মেয়ে আরিফা ও আবিদা বর্তমানে রায়পুর পৌরসভায় ভাড়া বাসায় মা সালমা আক্তারের সঙ্গে থাকেন। তাদের বাবা সৌদি আরবে কর্মরত।
চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে তারা এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। মাত্র দেড় বছরের মধ্যেই ১৮ বছর বয়সে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন এই দুই বোন। তাদের কুরআন শিক্ষা দেন চাচা হাফেজ মশিউর।
কলেজের প্রভাষক আব্দুল বাতেন জানান, আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী এবং নিয়মিত ছাত্রি। তারা ক্লাসে মনোযোগী ছিল ও দ্রুত যেকোনো বিষয় আয়ত্ত করতে পারত।