ফেসবুকের ক্রিয়েটর প্রোগ্রামে নতুন আপডেট এসেছে—এবার থেকে স্টোরির ভিউ থেকেও আয় করা যাবে। যারা ফেসবুকের Content Monetization প্রোগ্রামে আছেন, তারা পাবলিক স্টোরি পোস্ট করার মাধ্যমে ইন-স্টোরি অ্যাড বা স্পন্সরশিপ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে শুধুমাত্র পোস্ট করলেই হবে না, ভিউ, এনগেজমেন্ট এবং নীতিমালা মেনে চলাও জরুরি।

মনিটাইজেশনের শর্তসমূহ

➡️ স্টোরি পাবলিক হতে হবে।

➡️ প্রোফাইল বা পেজ প্রফেশনাল মোডে থাকা আবশ্যক।

➡️ ফেসবুকের মনিটাইজেশন যোগ্য দেশে থাকা।

➡️ Partner Monetization Policies এবং Content Monetization Policies মেনে চলা।

ধাপে ধাপে মনিটাইজেশন গাইড

1. Eligibility চেক করুন: Facebook Creator Studio বা Meta Business Suite–এ মনিটাইজেশন সক্ষমতা যাচাই করুন।

2. Professional মোড চালু করুন: প্রোফাইল বা পেজ প্রফেশনাল মোডে রূপান্তর করুন।

3. পাবলিক স্টোরি পোস্ট করুন: Friends-only বা প্রাইভেট স্টোরি আয়ের জন্য যোগ্য নয়।

4. ইন-স্টোরি অ্যাডস চালু করুন।

5. Payouts সেটআপ করুন: মেটা বিজনেস সুইটে পেমেন্ট তথ্য যোগ করুন।

6. রিপোর্ট মনিটর করুন: স্টোরির পারফরম্যান্স নিয়মিত ট্র্যাক করুন।

🔴 সাধারণত ন্যূনতম ১০০ USD হলে টাকা তুলতে পারবেন।

আয় বাড়ানোর কার্যকর টিপস

➡️ প্রতিদিন ৩–৫টি স্টোরি নিয়মিত পোস্ট করুন।

➡️ ভিডিও স্টোরি বেশি এনগেজমেন্ট দেয়।

➡️ ট্রেন্ডিং টপিক কভার করুন।

➡️ পোল, কুইজ এবং স্টিকার ব্যবহার করে ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট তৈরি করুন।

➡️ বিভিন্ন গ্রুপে কনটেন্ট শেয়ার করে ভিউ বাড়ান।

 

সতর্কতা

🔹 স্টোরি পাবলিক না হলে আয় হবে না।

🔹 কপিরাইটেড বা পুনরায় আপলোডেড কনটেন্ট ব্যবহার করা যাবে না।

🔹 স্প্যাম বা এনগেজমেন্ট বেইট করলে মনিটাইজেশন ঝুঁকি থাকে।