পটুয়াখালীর মহিপুর থানার চর ধূলাসার এলাকার ভাঙ্গা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট পরিহিত অবস্থায় ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, ৯৯৯-এর সংবাদে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো জেলের হতে পারে।