দুমকিতে ৬৫০পিচ ইয়াবা সহ মো: জিয়াউর রহমান জিয়া (২৪)এক যুবকে আটক হয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার সময় দুমকির পায়রা সেতু টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে আসামী মোঃ জিয়াউর রহমান জিয়াকে আটক করে দুমকি থানা পুলিশ।
আটককৃত জিয়াউর রহমান কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকার খুকু হাওলাদার মনিরের ছেলে। জিয়াউর রহমানের বর্তমানে পটুয়াখালী সদরের মৌকরনে বসবাস করেন।

দুমকি থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।