পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।
গত ৬ মে (মঙ্গলবার) তিনি শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মো. ফয়জুল করিমের হাতে হাত রেখে দলে যোগ দেন। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (১১৪) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।