পটুয়াখালী বাউফলের কৃতি সন্তান প্রফেসর আবু তাহের বরিশাল নতুন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

পটুয়াখালী বাউফলের কৃতি সন্তান প্রফেসর আবু তাহের বরিশাল নতুন শিক্ষা বোর্ড চেয়ারম্যান
শাহিন খান,পটুয়াখালী।।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাউফলের কৃতি সন্তান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বর্তমানে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রফেসর আবু তাহের পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শরীফ বাড়ির মরহুম হাবিবুর রহমান শরীফের কনিষ্ঠ ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।
শিক্ষাজীবনে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বিসিএস (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবনে শিক্ষা প্রশাসন ও একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
সম্প্রতি তাঁকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ নিয়োগে বাউফলবাসীসহ শিক্ষা অঙ্গনের বিভিন্ন মহল আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে।
ব্যক্তিগত জীবনে প্রফেসর আবু তাহের এক কন্যা সন্তানের জনক।




আপনার মন্তব্য লিখুন