দুমকীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাজী যুবাযের সোহান, দুমকি:  পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর সরদার লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।

- বিজ্ঞাপন -

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পশ্চিম পাশের মাঠে থাকা গরু আনতে যান মজিবর সরদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও বজ্রাঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মজিবরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button