সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নির্ধারিত পোশাকবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেতার।

- বিজ্ঞাপন -

গত ৪ মে বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এ অফিস আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। 

গত ৪ মে জারি করা অফিস আদেশে বলা হয়, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। তবে কপালে বড় টিপ এবং একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরার কথা বলা হয়েছে।

উৎসব ও বিশেষ পার্বণে পাঞ্জাবি পরা গেলেও টি-শার্ট ও গেঞ্জি করা হয়েছে নিষিদ্ধ। 

- বিজ্ঞাপন -

এ বিষয়ে জানতে চাইলে বেতারের এক কর্মকর্তা জানান, মূলত শালীনতা বজায় রাখার জন্য উপস্থাপকদের জানানো হয়েছে এই আহ্বান।

তবে অফিস আদেশে স্বাক্ষর দেওয়া তানিয়া নাজনীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button