অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় একটি অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রীম তৈরীর কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলম(৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রাত এগারোটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় প্রায় ৫ হাজার পিচ ফ্রুট জেলি, রোবো আইসক্রীম ও এসব শিশু খাদ্য তৈরীর কেমিক্যাল জব্দ করা হয়। অবৈধ এ কারখানাটিে অভিযান পরিচালনা করায় স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রে ইয়াসিন সাদেক বলেন, এসব শিশু খাদ্য রাতের আধারে তৈরী করে বিভিন্ন গ্রামীন অঞ্চলে সরবারহ করা হতো। উপজেলার সকল অবৈধ করাখানায় অভিযান পরিচালনা করা হবে জানান তিনি।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button