হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটির পটুয়াখালী জেলার নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি :
হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটির পটুয়াখালী জেলার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কাজী মাহতাব উদ্দিনকে জেলার সভাপতি এবং মো: জুবায়ের হোসেনকে সেক্রেটারি করে গতকাল ১৩ মে ২০২৬ কমিটি ঘোষণা করা হয়।
হিউম্যান রাইটস ডিফেন্ডার’স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস- রিলেজে ১৩ সদস্যের জেলা কমিটির মধ্যে, মাহিন মাহমুদ কাওছার ও মোঃ খলিল হাসানকে, ভাইস- প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে, বেলাল আহমেদ শান্ত ও লিমা আক্তারকে। অফিস সেক্রেটারি করা হয়েছে মেহেদী হাসানকে,লীগাল-এইড সেক্রেটারি করা হয়েছে নাজমুন নাহার ফারজানাকে। ফেইক-ফিনডিং ইনভেস্টিগেশন সেক্রেটারি করা হয়েছে এনামুল সিকদারকে এবং এক্সকেটিভ মেম্বর পদে রয়েছে মোঃ জাকারিয়া আহমেদ এবং জায়েদ গাজী।
নব গঠিত কমিটি মানবাধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকারের সার্বজনীন কার্যক্রমে সক্রিয়, ও কার্যকর ভূমিকায় পটুয়াখালী জেলা কাজ করবে।




আপনার মন্তব্য লিখুন