৪০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় প্রধান শিক্ষক শাহাবুদ্দিনের বিদায়

দীর্ঘ ৪০ বছরের  কর্মময় জীবন শেষে অবসরে গেলেন প্রধান শিক্ষক ছগির আহম্মেদ শাহাবুদ্দিন।নিজ  কর্মস্থলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চোখের জলে ও ভেজা ফুলে  আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন তিনি।চার দশকের এই দীর্ঘ সময়ে দায়িত্ব, পরিশ্রম আর সততার সঙ্গে নিজের কর্মজীবন পার করেছেন শিক্ষক শাহাবুদ্দিন । ১৯৮৬ সালে পটুয়াখালীর কুয়াকাটার ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন প্রতিটি দায়িত্ব।
তার এই দীর্ঘ পথচলায় সহকর্মীদের কাছে ছিলেন একজন অভিভাবক, বন্ধুসুলভ সহযোদ্ধা। বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা স্মৃতিচারণ করেন তার মানবিক গুণাবলীর।
বুধবার (৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। এছাড়াও নারী সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাহিমা আক্তার রুপাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।পরে তাকে ঘোড়ার গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌছিয়ে দেন।
এ সময় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সুন্দর জীবনের জন্য সকলেই শুভকামনা জানান।
ব্যতিক্রমী এ বিদায় আয়োজনটি এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button