গলাচিপায় চাচাতো ভাইয়ের হাতে বড় ভাই খুন, প্রধান আসামি গ্রেপ্তার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: মহসিন হোসেন জয়

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চাচাতো ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায় (১৪,এপ্রিল২৬) মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে ৮ টা সময় এই ঘটনাটি ঘটে

গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কাচারিকান্দা গ্রামের( ৫ নম্বর) ওয়ার্ডের

মোঃ মোতাহার মোল্লার ছেলে সহিদুর মোল্লা (৪৫) কে তার আপন চাচাতো ভাই দুলাল মোল্লা ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করেন। দুলাল মোল্লার পিতা মো কাঞ্চন মোল্লা।

- বিজ্ঞাপন -

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোঃ নূর উদ্দিন জানান, “হাসপাতালে আনার আগেই সহিদুর মোল্লার মৃত্যু হয়েছে।

তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।” তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুলাল মোল্লা একই এলাকার বাসিন্দা এবং তার পিতা মোঃ কাঞ্চন মোল্লা।

এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দুজ্জামান বলেন, “প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button