কুয়াকাটায় ৫ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

কুয়াকাটায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৫ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ৮থেকে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের নিজ বাড়ির উঠানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নিম্নআয়ের নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন,
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত তৃপ্তি। আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখব। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
স্বেচ্ছাসেবক আবু বক্কার জানান, প্রায় ৫ হাজার দুস্থ মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়েছে।
উপকারভোগী হোসেনপাড়া এলাকার আঃ রহিম বলেন,গত দুই বছর পুরনো কাপড় দিয়ে ঈদ করেছি। এবার নতুন কাপড় পেয়ে খুবই খুশি হয়েছি।
জেলে পল্লীর বাসিন্দা নূপুর আক্তার বলেন,ঈদের সময় আমাদের অনেক কষ্টে থাকতে হয়। এই উপহার পেয়ে অনেক উপকার হয়েছে। আমরা তার জন্য দোয়া করি।
সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



আপনার মন্তব্য লিখুন