দুপুরের মধ্যেই চার অঞ্চলে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

ফাল্গুন মাস শেষ হতেই প্রকৃতির বৈরি রূপ প্রকাশ্যে আসতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চৈত্র মাসের শুরুতেই রয়েছে ঝড়ের পূর্বাভাস। আজ রোববারই (১৫ মার্চ) নাকি দেশের চার অঞ্চলের ওপর বয়ে যেতে পারে শক্তিশালী ঝড়।

- বিজ্ঞাপন -

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এক সতর্কবার্তায় এসব তথ্য দেয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে পৃথক আরেক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button