দুমকিতে বিএনপির নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ নেতা, বললেন ভুল হয়ে গেছে

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গতকাল শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে জামলা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ নেতার উপস্থিতিকে ঘিরে স্থানীয় বিএনপির ভেতরেই তৈরি হয়েছে বিতর্ক।

- বিজ্ঞাপন -

প্রচারণাকালে শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান খন্দকারের সঙ্গে উপস্থিত ছিলেন একই ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি জাফর মেম্বার। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জাফর মেম্বারকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,“আমি নামাজ পড়ে বের হয়েছি। এর মধ্যেই বিএনপি নেতাকর্মীরা ভোট চাইতে আসে। তখন আমিও তাদের সঙ্গে হাঁটতে থাকি এবং ভোট চাই। তবে এটি আমার ভুল হয়েছে, ভবিষ্যতে আর এমন করবো না।”

অন্যদিকে, বিএনপি নেতা মিজান খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন,“তিনি আমাদের সঙ্গে ছিলেন—এটা সত্য। তবে তিনি ভোট চাননি।”

এদিকে ওই ঘটনার একটি প্রায় ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা জাফর মেম্বারকে বিএনপির প্রচারণায় ভোট চাইতে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

- বিজ্ঞাপন -

এলাকায় অনেকেই বিষয়টিকে ‘অস্বস্তিকর’ ও ‘রাজনৈতিকভাবে বিব্রতকর’ বলে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বিএনপির ভোট চাওয়া দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।

এ প্রসঙ্গে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির এক দায়িত্বশীল সদস্য জানান,“ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এবং নির্বাচনী প্রচারণায় দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button