দাশপাড়া ইউনিয়নে ড. মাসুদ: দাঁড়িপাল্লা এবার বাউফলবাসীর নিরাপত্তার প্রতীক

আজ শনিবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী-২, বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে| দাশপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত, এ জনসভায় স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

- বিজ্ঞাপন -

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথির বক্তব্য বলেন, জেল জীবন ব্যতীত গত ১৭ বছরের ফ্যাসিবাদ আমলে গ্রেফতারের হুলিয়া নিয়েও আমি সব সময় বাউফলবাসীর যেকোন দুর্যোগ তথা বিপদেআপদে পাশে ছিলাম| আগামী দিনেও নিরাপদ বাউফল বিনির্মানে বাউফলবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবো|

তিনি বলেন আমি নির্বাচিত হলে, বাংলাবাজার থেকে বিডিসি ২ লেনের রাস্তা, লেংরামুন্সী পুল থেকে বোর্ড অফিস পর্যন্ত এবং ইলশা খালের কালভার্ট থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার ও পাকা করা হবে।

ড. মাসুদ বলেন, প্রায় সকল ইউনিয়নে কলেজ রয়েছে। দাশপাড়া ইউনিয়নে কলেজ ও আলিম মাদ্রাসা নাই। দাশপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজ ও একটি মাদ্রাসাকে আলিম মাদ্রাসায় উন্নীত করা হবে।

তিনি বলেন, এক পক্ষ নিশ্চিত পরাজয় জেনে মানুষকে হুমকি দিয়ে ভয় দেখাতে চায় কিন্তু ভয় দেখিয়ে বাউফলবাসীকে জয় করা যাবে না|

- বিজ্ঞাপন -

ড. মাসুদ আরও বলেন, আমি ঘোষনা দিয়েছি ৬০ দিনে বাউফলের মাদকের কবর রচনা করা হবে|

তিনি আগামী ৬ ফেব্রুয়ারী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বাউফলে আগমনের কথা উল্লেখ করে বলেন, আমাদের নেতা আমাদের দেখতে আসবেন|

এই নির্বাচনী জনসভায় ১১ দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন|

উল্লেখ্য, এই জনসভায় বিএনপির কয়েকজন নেতা বিপুল সংখ্যক কর্মী নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন|

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button