বাউফলে মানবেতর জীবনযাপনকারী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের মানবেতর জীবনযাপন করা সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তার প্রতিনিধির মাধ্যমে  ০৫ জুলাই ২০২৬ (শুক্রবার) পরিবারের হাতে তুলে দিয়েছেন।

- বিজ্ঞাপন -

জানা যায়, চাদকাঠি গ্রামের বাসিন্দা তিন প্রতিবন্ধী ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাস দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও নানা সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করে আসছেন। সম্প্রতি তাদের দুর্বিষহ জীবনসংগ্রামের বিষয়টি  গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

খবরটি নজরে আসার পর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎক্ষণিকভাবে নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ সহায়তা হিসেবে ওই তিন প্রতিবন্ধী ভাইয়ের পরিবারের হাতে তুলে দেন। এ সময় তিনি ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয়রা সংসদ সদস্যের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

- বিজ্ঞাপন -

এদিকে সহায়তা পেয়ে তিন ভাইয়ের পরিবার সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহযোগিতা তাদের চলার পথে নতুন আশা ও সাহস জোগাবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button