দেশপ্রেমিক লোকজন অনেক কষ্টে পাথরগুলো সরিয়ে নিয়েছে!
ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে পাথর সরিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিদ্রুপমূলক পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানি। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিদ্রুপ করে তিনি বলেন, ‘ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাটি হিজিবিজি হয়ে ছিল! দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে! এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে!’ তিনি বলেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে! এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে! ফলে ভারত থেকে বিনা বাধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে! তিনি আরো বলেন, ভোলাগঞ্জের সাদা পাথর...
ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে পাথর সরিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিদ্রুপমূলক পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানি।
- বিজ্ঞাপন -
বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিদ্রুপ করে তিনি বলেন, ‘ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাটি হিজিবিজি হয়ে ছিল! দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে! এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে!’
তিনি বলেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে! এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে! ফলে ভারত থেকে বিনা বাধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে!
তিনি আরো বলেন, ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে ওভাবে যদি সারা দেশের নদ-নদী পাহার সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে! মরুভূমির নিচে তেল থাকবে! সেখানে হাজার হাজার উট-দুম্বা-ভেড়া চড়ে বেড়াবে! আর স্থানীয় লোকজন আরবদেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দের ভাড়া করে এনে সান্ডার খামার তৈরি করবে!
আপনার মন্তব্য লিখুন