ট্রাম্পকে কখনোই হত্যার পরিকল্পনা করেনি তেহরান
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল তেহরান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন অভিযোগ অস্বীকার করেছেন। ২০২৪ সালে ট্রাম্পের ওপর দুটি ব্যর্থ হত্যাচেষ্টার পর অভিযোগ ওঠে, হত্যাচেষ্টার পেছনে ইরান। মঙ্গলবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমরা কখনোই এ ধরনের কোনো প্রচেষ্টা করিনি এবং করবও না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে এই পরিকল্পনা ব্যর্থ করে দেয় মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। যদিও তদন্তে ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তিনি বলেন, আমরা কোনো পারমাণবিক অস্ত্র চাই না। আমরা কেবল...
আপনার মন্তব্য লিখুন