সূর্যমনি ইউনিয়নে ড. মাসুদ: ভোটের আমানত রক্ষার্থে বাউফলবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) পটুয়াখালী-২, বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের অগ্রনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা মার্কার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে|

- বিজ্ঞাপন -

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথির বক্তব্য বলেন, আগামী দিনের স্বপ্নের বাউফল গড়ার লক্ষে ভোটের আমানত রক্ষা করতে হবে| তিনি বলেন, আমাদের মাঝে জান্নাত-জাহান্নামের আলোচনা আছে বলেই আমরা মাদক, সন্ত্রাস ও চাঁদবাজি থেকে মুক্ত|

ড. মাসুদ বলেন, আমি নির্বাচিত হলে কৃষকের সেচকাজের সুবিধার জন্য ইউনিয়নের সমস্ত মরা খাল খনন করে পানির নাব্যতা ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, নুরাইনপুর লঞ্চ ঘাটকে জনসেবায় আধুনিকিকরণ সহ, তালতলী-নুরাইপুর খালকে প্রশস্তকরণ ও নাব্যতা সংকট দূর করা হবে।

তিনি বলেন, এই এলাকার সমস্ত মসজিদ, মাদরাসা ও মসজিদ প্রয়োজনের আলোকে সংস্কার ও উন্নয়ন করা হবে|

- বিজ্ঞাপন -

ড. মাসুদ আরও বলেন, আমাদের রাস্তা আছে কিন্তু রাস্তার উপর আস্থা নাই| এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি করনে রাস্তা, ব্রিজ সংস্কার ও নির্মান করা হবে|

তিনি বলেন, আমি বাউফলে ৬০ দিনে মাদক ও ৯০ দিনে দুর্নীতির কবর রচনা করবো|

বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, উনি ৪ ইউনিয়নের এমপি হতে চায় আর ১১ ইউনিয়ন ও পৌরসভাকে অবহেলার পাত্র বানাতে চায়|

ড. মাসুদ বলেন, চাঁদাবাজি, হুমকি আর ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যাবে না| মানুষের মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে|

তিনি বলেন, এই বাউফলে ৭ জন শহীদ ও ২৫০ অধিক জুলাইযোদ্ধা পঙ্গুত্ব বরন করেছে| সুতরাং এই বাউফলের মানুষ এক এক জন হাদী হয়ে তার ভোটের আমানত রক্ষা করবে|

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ, যা উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে জনসমর্থনের শক্ত বার্তা বহন করে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button