সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে।

- বিজ্ঞাপন -

জানা গেছে, ইনকিলাব মঞ্চের নেতারা বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এ উদ্দেশ্যে জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালায়। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হন বলে তারা জানিয়েছেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় আপাতত কোনো জমায়েত না করার আহ্বান জানানো হয়।

অন্য একটি পোস্টে সংগঠনটি জানায়, আহতদের চিকিৎসা শেষে তারা আবার রাজপথে কর্মসূচি নিয়ে ফিরবেন। সে সময় পর্যন্ত সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার অনুরোধ জানানো হয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button